
নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় উপজেলার ডাক বাংলো চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি শৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্মৃতি শৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, কালিয়া ও নড়াগাতী থানাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯ টায় কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ে
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।