1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ দুপুর ২ টায় নড়াইল প্রেসক্লাবের হল রুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ ভিত্তি। সমাজের ভুল ত্রুটি সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে আছে। তিনি আরো বলেন, নড়াইল জেলায় কোন চাঁদাবাজদের কোন স্থান নাই।

সভায় স্বাগত বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। এ সময় আরও বক্তব্য রাখেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নড়াইলের সিনিয়র সাংবাদিক তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপি নেতা আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুব মোরশেদ জাপল, নড়াইল প্রেসক্লাবের কার্যকরী সদস্য কার্তিক দাস মোস্তফা কামাল, কাজী হাফিজুর রহমান, অ্যাড. আজিজুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন নড়াইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদ সদস্য আল আমিন ও সাংবাদিক মুন্সি আসাদুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park