
নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার মিরাপারা দিঘির হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,
,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত নেতা গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকলেসুর রহমান মুকুল,সাবেক আহ্বায়ক সদস্য আব্দুল কাহার মাস্টার,উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেতী মোসাঃ শাহনাজ বেগম,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন,বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী,গোয়ালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান মাস্টার,সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন মাস্টার, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল,গোয়ালা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মতি প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় জননেতা অধ্যক্ষ মোঃ আব্দুন নূর,ইফতার ও দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া সহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। একই সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।