1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের নিয়ে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ভালোবাসা দিবস উদযাপন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের নিয়ে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ভালোবাসা দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৭৫ বার পঠিত

বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেছেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা। এইদিনে আনন্দ উৎসবে মেতেছেন বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বাসিন্দারা।

এ উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন উৎসবের মধ্যে-কেককাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, খেলাধূলা, পুরস্কার ও সংগঠনের সদস্যদের সেরাকর্মী সম্মাননা দেয়া হয় । নড়াইল সদরের গোপিকান্তপুর এলাকায় ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রমে এ মিলনমেলার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৪৫ শিক্ষার্থীর ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ সবাই। শুক্রবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন-নড়াইল সদর উপজেলা নির্বাহী (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজের সভাপতিত্বে এবং সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল মুস্তারী, বি এম নজরুল ইসলাম, স্কুলশিক্ষক মোহাম্মদ সবুর, ব্যাংক কর্মকর্তা খায়রুজ্জামানসহ অনেকে।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে রঙ-বেরঙের বেগুন দিয়ে সাজানো হয়েছে নড়াইল সদরের গোপিকান্তপুর এলাকায় অবস্থিত ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রম। বিশেষ এইদিনে বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধদের সঙ্গে বেলুন ফাটানো, বালিশ বদল খেলাসহ আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেছি। এছাড়া কেককাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার, পুরস্কার বিতরণ ও সংগঠনের সদস্যদের সেরাকর্মী সম্মাননা দেয়া হয়েছে।

এই অনুষ্ঠানে পাশের গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত বিভিন্ন বয়সের নারী-পুরুষরাও আমাদের সঙ্গে ছিলেন। সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করছি। আমরা মূলত সমাজের সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park