1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দীর্ঘ একযুগ পর লন্ডন থেকে নিজ এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রবাসী বিএনপি নেতা তুহিন ইসলাম - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দীর্ঘ একযুগ পর লন্ডন থেকে নিজ এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রবাসী বিএনপি নেতা তুহিন ইসলাম

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

দীর্ঘ এক যুগ পর সূদুর লন্ডন থেকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার নিজ বাড়িতে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা মো. তুহিন মোল্যা। এ সময় তাকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ফুল দিয়ে বরণ করে নেন।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লাহুড়িয়া গ্রামের মো. মালেক মোল্লার ছেলে প্রবাসী বিএনপি নেতা মো. তুহিন মোল্যা ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে এসে পৌঁছালে শতশত অপেক্ষমান দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এরপর সেখান থেকে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা মোটরসাইকেলের বহর নিয়ে লোহাগড়া শহরে প্রবেশ করেন। এ সময় কুন্দশী এবং লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। এরপর মোটরসাইকেলের বহরটি তার নিজ এলাকা লাহুড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তুহিন মোল্যা বলেন, ‘আমি দীর্ঘদিন পর দেশের মাটিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে আসতে পারিনি। ফ্যাসিস্টদের হাত থেকে দেশ এখন স্বাধীন হয়েছে। যারা জাতীয়তাবাদী দল বিএনপির নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদেরকে নিয়ে আমি আবারো রাজপথে থাকতে চাই। আমি দীর্ঘ ১২ বছর পর আমার মায়ের মুখ দেখবো। সবাই আমার জন্য দোয়া করবেন’।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াসউদ্দিন জুয়েল, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি. এম মাহমুদুল হাসান মিল্টন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ফকির , উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: রিজাউল আলম, বিএনপি নেতা বাবুল মোল্যা, নাজিম উদ্দীনসহ প্রমূখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park