1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় শ্রমিক দলের কর্মিসভা অনুষ্ঠিত ও কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় শ্রমিক দলের কর্মিসভা অনুষ্ঠিত ও কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার ০৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কর্মিসভা ও কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্যার সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক মোল্যা নজরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. রশিদ মোল্যা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান, লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হিরু মোল্যা, ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. সাবু সরদার, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন,
উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. সাবু শেখ, যুগ্ম আহবায়ক মো. আকরাম মোল্যা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক তিতু গাজী, যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. আহাদুজ্জামান বাটু শ্রমিক দলের ত্যাগী ও পরীক্ষীত নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠন করার আহবান জানান। কমিটিতে কোন আওয়ামী লীগের লোকজন যেন অনুপ্রবেশ না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

কর্মিসভার আলোচনা সভা শেষে নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে আগ্রহী প্রার্থীদের নাম সংগ্রহ করা হয়। এবং দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানান উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্যা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park