1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ২০ দিনব্যাপী তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে ২০ দিনব্যাপী তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ

আল আমিন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বুধবার দুপুরে ২০ দিনব্যাপী তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ শুরু হয়েছে।
এ উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার
(অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার । এসময় যুব সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমির আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সৈয়দ শাফায়ত হোসেন,পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ, নড়াইল প্রেসক্লাবের নব নির্বাচিত আহ্বায়ক পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ যুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হুসাঈন, সহকারি কমিশনার সঞ্জয় কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু, জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান,টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিনিয়র সাংবাদিক এডভোকেট তারিকুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাফায়েতুল হক তমাল,
ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান,ক্রীড়া সাংবাদিক মোঃ আল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন , প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম চালু রাখার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park