1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৯ জানুয়ারি) ১২টায় ব্যাংকের ভিতর মাসব্যপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লোহাগড়া বাজার শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জোনাল হেড আহমেদ আশীক রাজী।

এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনাল অফিসের দ্বিতীয় কর্মকর্তা মাহফুজুল ইসলাম, আঞ্চলিক কায়ালয়ের এভিপি মনির হোসেন, নড়াইল শাখার ব্যবস্থাপক জাহিদুল আলম কিবরিয়া, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান।

ব্যাংকের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা, সাংবাদিক রেজাউল করিম, লোহাগড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বুদ্ধ মজুমদার, বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান কদর প্রমুখ।

এ সময় গ্রাহকরা ধৈর্য্য ধরে গ্রাহদের সেবা দেওয়ার জন্য ব্যাংকের বর্তমান কর্মকর্ত-কর্মচারীদের ধন্যবাদ জানান।

পরে প্রধান অতিথি খুলনা জোনাল হেড আহমেদ আশীক রাজি বলেন, গত তিন মাসে সরকারের কিছু নিয়ম নীতির কারনে ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিকে সাময়িকভাবে কিছুটা অসুবিধার পড়তে হয়েছিল। অনেক গ্রাহক বিভিন্ন ধরনের কথা শুনে ব্যাংক থেকে তাদের জমাকৃত টাকা উঠানোর জন্য ভিড় করেছিল। কিন্ত ব্যাংকটি এখন আর সে অবস্থায় নেই।সব সমস্যায় অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেন এবং ব্যাংকে লেন-দেন করার আহবান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park