1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
গোপালগঞ্জে বাসচাপায় তিন শিক্ষার্থী নিহত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

গোপালগঞ্জে বাসচাপায় তিন শিক্ষার্থী নিহত

শেখ মোস্তফা জামান, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পঠিত

গোপালগঞ্জে কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-বিষ্ণু দাসের ছেলে দিপু দাস(১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ(১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা(১৮)। এদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী মৃত্যুবরণ করে। পরবর্তীতে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
ঘটনার পরপর বেশ কিছু সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে।পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে বুঝে দেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park