1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল ও কালিয়ায় সংবর্ধিত হলেন টেক্সাস বিএনপি নেতা জহিরুল ইসলাম - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল ও কালিয়ায় সংবর্ধিত হলেন টেক্সাস বিএনপি নেতা জহিরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

নড়াইল ও কালিয়ায় তৃনমূল নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। আওয়ামী সরকারের নির্যাতন ও নিপীড়নের জন্য তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি।

০৬ জানুয়ারী (সোমবার) সকাল ১১টায় নিজ জেলা নড়াইলে পৌছাইলে জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, বিএনপি নেতা আশিকুর রহমানসহ হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। অতঃপর জেলা বিএনপি অফিসে বক্তব্য শেষে তিনি শত শত মোটর সাইকেল শোভাযাত্রায় মিছিল সহকারেদুপুর ২ টায় নিজ বাড়ী কালিয়া উপজেলার পিরোলী গ্রামে আসেন।

এ সময় রাস্তার পাশে শত শত নারী পুরুষ জহিরুল ইসলামকে একনজর দেখার জন্য অবস্থান নেয় এবং তার বাড়ীসহ গ্রামে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিরোলী ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক রহমত শেখ, সহ সভাপতি আলতাপ উদ্দিন আনসারী ও জামির হোসেন মোল্যা, যুবদল নেতা শহিদুল মোল্যা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইস্রাফীল জোয়াদ্দার, বিএনপি নেতা মোঃ মাহামুদ মোল্যাসহ বিএনপি ও অংগ সংগঠনের আরো অনেকে।

জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর দেশের বাহিরে থেকে ও তিনি দলকে সুসংগঠিত রাখতে প্রতিনিয়ত কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে সহযোগীতা করে আসছেন। দীর্ঘদিন পর দেশে এসে দলীয় কর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা পেলে আগামী সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park