1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে এসিডির প্রশিক্ষণ কর্মশালা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে এসিডির প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
০৬ জানুয়ারী সোমবার এ বিষয়ে সরকারী কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে এসিডির প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুল ইসলামের সঞ্চালনায় অংশগ্রহনকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরা হয়। এই প্রশিক্ষনের মাধ্যমে নড়াইল জেলায় নারী ও শিশু ভিকটিম প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত হবে। শিশু ভিকটিমদের বিকল্প পন্থায় সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষনের পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃআহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)লিংকন বিশ্বাস। প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। প্রশিক্ষণে তিনি বলেন, শিশু নির্যাতন কোথায় কোথায় হয় সেই জায়গা গুলো প্রথমে চিহ্নিত করতে হবে, কাদের দ্বারা একটা শিশু নির্যাতিত হতে পারে সেটা চিহ্নিত করতে হবে, সচেতনতামূলক উঠান বৈঠক করতে হবে পাশাপাশি বিভিন্ন দপ্তরের সঙ্গে সচেতনতা মূলক সভা করা লাগবে স্কুলে শিক্ষকের মাধ্যমে ভিন্ন রকম প্রচারণা করতে হবে। এছাড়াও উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সঞ্জয় ঘোষ- সহকারী কমিশনার, নড়াইল, মো: মনিরুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী,সাংবাদিক মোঃআল আমিন, এসিডির প্রগ্রাম অফিসার, সুদীপ কুমার ঘোষ এবং মৌসুমী আক্তার সহ বিভিন্ন সরকারী অধিদপ্তর এর ২৫ জন সরকারী কর্মকর্তাগণ।

উল্লেখ্য,ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) প্রশিক্ষণ এর আয়োজন করে। আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালতের মান উন্নয়নের কাজ বাস্তবায়ন হচ্ছে।এই প্রশিক্ষণের মাধ্যমে জেলার সকল নির্যাতিত এবং পাচারের শিকার ভিকটিমদের সেবা নিশ্চিত করতে সকলের সহযোগীতার বিষয়ে আলোচনা করা, প্রশিক্ষনটিতে নড়াইল জেলার সেবাদানকারী সরকারী অধিদপ্তর থেকে মোট ২৫ জন সরকারী কর্মকর্তা,সাংবাদিকগণ অংশগ্রহন করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park