1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন  - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নড়াইলে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ‘সাংবাদিক সমাজ,নড়াইল’এর আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবে সভাপতি এ্যাড.আলমগীর সিদ্দিকী,নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম এম মাহাবুবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন,গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ সময় সিনিয়র সাংবাদিক ভক্ত সরকার,নড়াইল প্রেসক্লাবে সহ-সভাপতি ও সাপ্তাহিক নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মো:হাফিজুর রহমান,নড়াইল নিউজ ২৪.কম এর সম্পাদক শরিফুল ইসলাম বাবলু,ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মুন্সি আসাদুর রহমান,এখন টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ইমরান হোসেন,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নড়াইল প্রতিবেদক এসকে সুজয় বিশ্বাস,ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি তাহের আলি,দৈনিক ফুলতলার নড়াইল প্রতিনিধি মো:রাসেল হুসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য,গত সোমবার (৩০ ডিসেম্বর) নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park