1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত

এম এম মাসুমার রহমান, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় দিনব্যাপী লেখক-কবি-শিল্পীদের সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বড়দিয়া সাহিত্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বড়দিয়া সাহিত্য পরিষদের সমন্বয়ক ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন ডা. মায়া রানী বিশ্বাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্যদিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দেন আয়োজক কমিটির সদস্যরা। এ সময় চারণ কবি বিজয় সরকার, জারিসম্রাট মসলেম উদ্দিন বয়াতী, স্বভাবকবি বিপিন সরকার, লোককবি প্রফুল্ল গুসাই ও স্থানীয় চারণ কবি মাওলান খান ও মোজাহার মুন্সি স্মৃতি পরিষদের পক্ষ থেকে তাঁদের জীবনীর উপর আলোচনা করেন হীরোক গোস্বামী, শাহীন আল-আমিন, পুলক ঘোষ, প্রিয়া পাল, মনোতোষ ভট্টাচার্য্য প্রমুখ শিল্পীরা। আলোচনা শেষে উল্লেখিত শিল্পীরা মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী আয়োজন। আপনারা নড়াইলবাসী যে সংস্কৃতি ও সাহিত্য প্রেমীদের উর্বর ভূমির মানুষ আমি আজ এই অনুষ্ঠানে এসে তার প্রমাণ পেলাম। লেখক-কবি-শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানটি আমার মনকে আলাদা করে নাড়া দিয়েছে। তিনি আরো বলেন, এ রকম প্রান্তিক পর্যায়ের মানুষ যে সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এমনভাবে ভাবতে পারে এবং চর্চা করে তা আমার জানা ছিল না।
অনুষ্ঠানের প্রশংসা করে ডা. মায়া রানী বিশ্বাস বলেন, এটি নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা এগুলো হারাতে বসেছি। যেসব কবি-সাহিত্যিককে আমরা ছোটবেলায় জানতাম। বর্তমান প্রজন্ম তাঁদের চেনে না। বর্তমান প্রজন্মকে তাঁদের (কবি-সাহিত্যিক) সম্পর্কে জানাতে বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন করা প্রয়োজন।
সম্মেলনের সভাপতি বড়দিয়া সাহিত্য পরিষদের সমন্বয়ক ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের শিল্প-সাহিত্য, নিজেদের এলাকার শিল্প-সাহিত্য ও বাঙালির যে সংস্কৃতি সেটা মানুষের মধ্যে তুলে ধরা। আমরা আমাদের চর্চা অব্যাহত রেখেছি। আগামীতে আমরা মুক্তিযুদ্ধের ওপর ব্যাপক পরিসরে কাজ করবো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park