1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা চাপায় চালকের সহকারী তাহসিন তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তাহসিন তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়ির ওপরে বসে ছিলেন। পথিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহযোগী পালিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park