1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মোঃ শাহিন মিয়া, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) মাদারীপুরের শিবচর উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলেজ মোড় এলাকায় আসফ এর শিবচর শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আসফ’র শিবচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সাধারণ সম্পাদক সেলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা ফাউন্ডেশনের পরিচালক (প্রশিক্ষণ) আবুল খায়ের খান।

এসময় উপস্থিত ছিলেন আসফ’র শিবচর উপজেলা শাখার সহ সভাপতি মো. হুমায়ুন কবির, রেজা মোহাম্মদ তৌহিদ, কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. বাদশা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার, মাদবরের চর ইউপি সভাপতি রানু আক্তার, সাধারণ সম্পাদক মো. সাইদ খান, উমেদপুর ইউপি শাখার সভাপতি শহিদ আল জারিন, সম্পাদক টুম্পা আক্তার, বন্দরখোলা ইউপি সভাপতি শিকদার মোহাম্মাদ আনোর হোসেন, কুতুবপুর ইউপির আহ্বায়ক হানিফ মোল্লা, চরজানাজাত ইউপির সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা, মাদবরের চর ইউপি সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দেশ সংগঠনের সদস্য রুহুল আমিন, ইশরাকসহ শতাধিক আসফ’র স্বেচ্ছাসেবী।

এসময় বক্তারা বলেন, দেশের সব শ্রেণি ও পেশাজীবি মানুষের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park