1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে মাঝে সার ও বীজ বিতরণ  - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে মাঝে সার ও বীজ বিতরণ 

নড়াইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত
নড়াইলের সদর উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজনে বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার প্রমুখ।
এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ১ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার, ৮০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park