1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শরীয়তপুরের গোসাইরহাটে দালালসহ দুই রোহিঙ্গা আটক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শরীয়তপুরের গোসাইরহাটে দালালসহ দুই রোহিঙ্গা আটক

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

 

শরীয়তপুরের গোসাইরহাটে নতুন ভোটার ফরম জমা দিতে গিয়ে দুই রোহিঙ্গা শরণার্থী ও এক দালাল আটক হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-কক্সবাজারের টেকনাফ উপজেলার বালুখালি ১১ নং ক্যাম্পের আবুল ফকির আহমেদ এর ছেলে মো.ইয়াসিন (২১), ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দমদমিয়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে মো. হোসেন (২৮)। এছাড়াও সাজানো পিতা দালাল মো.আহসান উল্লাহ (৫৮) গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মধ্য দেওয়ানপাড়া এলাকার মৃত কালিম উদ্দিন এর ছেলে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইয়াসিন ২০১৮ সালে মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশ প্রবেশ করে। ইয়াসিন আইয়ুব আলী সেজে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের জন্ম সনদ গ্রহণ করে এরপর আজ গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানের স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ নিয়ে গোসাইরহাটে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে হোসেন বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রাম এলাকা থেকে থেকে চারদিন আগে কক্সবাজার সদরে এসে দালাল গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের আহসান উল্লাহর সাথে যোগাযোগ করে নূর হোসেন সেজে শরীয়তপুরের নাওডোবা ইউনিয়নের জন্ম সনদ গ্রহণ করে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমানের স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ নিয়ে কোদালপুরের দালালের বাড়িতে আসে এবং বিকেলে ভোটার হওয়ার জন্য ঐ দালাল কে বাবা পরিচয় দিয়ে ও দালালের স্ত্রী আসিয়া বেগমকে মাতা সাজিয়ে আবেদন করে। ইয়াসিন সুন্দর বাংলা বলতে পারলেও নূর হোসেন এলোমেলো বাংলা বলায় সন্দেহ হলে নির্বাচন কর্মকর্তার জিজ্ঞাসাবাদে বিষয়টি ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, ভোটার হওয়ার জন্য তারা নাগরিক সনদ, বিদুৎ বিল, বাবা-মায়ের আইডি কার্ডসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে সোমবার বিকাল ৪টার দিকে গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসে আসে। সেখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে তারা ধরা পড়ে । তখন স্থানীয় ওই আহসান উল্লাহ তাদের সঙ্গে ছিলেন। আটক তিনজনকে রাতে থানায় সোপর্দ করা হয়েছে।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় মামলার নেয়ার প্রস্তুতি চলছে।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park