1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়িয়ায় পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়িয়ায় পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা

শরীয়তপুর সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় নাসির উদ্দিন আহমেদ নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর আগে বিকালে মোক্তারের চরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে স্থানীয় জনসাধারন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভা শেষে বাড়ি ফেরা পথে তার ওপর হামলা করা হয়। নাসির উদ্দিন আহমেদ নড়িয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক।

আহত নাসির উদ্দিন জানান, পদ্মা নদীতে দীর্ঘদিন যাবত কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ী রাতের আধারে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এভাবে চলতে থাকলে পদ্মা নদীতে আবারও ভাঙনের দেখা দিবে। তাই পদ্ম নদীর বেড়িবাঁধ রক্ষার স্বার্থে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বালু উত্তোলনের প্রতিবাদে
নড়িয়া ও জাজিরা পদ্মার তীরবর্তী এলাকায়
প্রতিবাদ সভা করে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভা শেষে বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চোকদার ও ফজল মাদবরের নেতৃত্বে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ দলবল নিয়ে অতর্কিতভাবে নাসির উদ্দিন আহমেদের ওপর হামলা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় স্থানীয়রা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আহত নড়িয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক নাসির উদ্দিন আহমেদ বলেন, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা শেষে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চৌকদার ও ফজল মাদবরের নেতৃত্বে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ দলবল নিয়ে অতর্কিতভাবে নাসির উদ্দিন আহমেদের ওপর হামলা করেছে। অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যহত থাকবে। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। হামলাকারী অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি বলেন, পদ্মার বেড়িবাঁধ রক্ষার স্বার্থে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা নাসির উদ্দিনের ওপর এই এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নড়িয়া উপজেলা বিএনপি’র বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নাসির উদ্দিনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারী ও
ইন্দনদাতাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park