
কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২ টায় লোহাগড়া বিএনপি পৌর কার্যালয়ে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ
মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সহ-সভাপতি জি এম নজরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, ত্রান বিষয়ক সম্পাদক কাজী মোরাদ হোসেন, উপদেষ্টা সদস্য আশিক দাদা ভাই, সহ-প্রচার সম্পাদক সৈয়দ আঃ সবুর, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবির চন্দন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান অহিদ, পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক নজরুল মোল্যা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আসাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, আহবায়ক সদস্য নাজমুল হোসেন, ওকিল সরদার, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হেলাল, যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলু, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ আলম শিপলু, যুগ্ম আহবায়ক সোহেল রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, সদস্য সচিব রিফাত, ইব্রাহিম মোল্যাসহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।