1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

হাসিবুল হাসান,  শিবচর সংবাদদাতা:

হাসুক রোগী বাচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান’-এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর শিবচর উপজেলায় ‘স্বেচ্ছায় রক্তদান রক্ত যোদ্ধা’ শিবচর এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে তিনশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উপজেলার জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা বি এম হেমায়েত হোসেন, এডমিন ওজিল আহমেদ বায়জিদ, সাইদুর রহমান ঝিনুক, তামিন অপু, নোমান, তানভীর ফিৎরাতুল, মো. রাজু, সাজ্জাদুর রহমান প্রমুখ।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদান ‘রক্তযোদ্ধা’ শিবচর সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। স্কুল-কলেজ-মাদরাসা’র শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

‘স্বেচ্ছায় রক্তদান ‘রক্তযোদ্ধা’ শিবচর সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park