1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শিবচরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নুরুদ্দিন মোল্লা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শিবচরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নুরুদ্দিন মোল্লা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও শুভেচ্ছা বার্তা পৌছে দিতে মাদারীপুর জেলা শিবচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

শনিবার (১২অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করে প্রতিটি মন্দিরে সংশ্লিষ্ট মন্দিরের দায়িত্বরতদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, শিবচর পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক (সাবেক) শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), উপজেলা বিএনপি নেতা মোঃ সবুর গোমস্তা, মোঃ জাকির হোসেন গোমস্তা, দাদন ঢালী, সিদ্দিক গোমস্তাসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি কাজ করছে। তারা যেন উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে বিএনপি সজাগ রয়েছে।

তিনি বলেন, সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park