1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। শনিবার রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সোবহান (৭০) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা আব্দুস সোবহানের সঙ্গে বিরোধে জড়ায় তার বড় ছেলে শহীদুল্লাহ (৪০)। কথা–কাটাকাটির একপর্যায়ে বাবাকে বেধড়ক মারধর করে ছেলে। একপর্যায়ে শহীদুল্লাহ তার বাবাকে মাটিতে ফেলে লাথি মেরে বুকের বাম পাশের পাঁজর ভেঙে দেয়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত সোবহানের ৬ মেয়ে ও ২ ছেলে। ছোট ছেলে কিছুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় একজন রিকশাচালক। এর আগেও একবার বাবাকে মারধর করে সে। এবার ছেলের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park