1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, অপর একজনের পা বিচ্ছিন্ন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, অপর একজনের পা বিচ্ছিন্ন

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো: রিফাতুল ইসলাম মিঠুন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো: আজাদ শেখের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার কালনা পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজন সূত্রে জানা গেছে, নিহত রিফাতুল ইসলাম মিঠুন লোহাগড়া পৌরসভার কুন্দশী ৫নং ওয়ার্ডের মো: বেলায়েত সিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা সহকারি শিক্ষা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আহত আজাদ শেখ (৪৭) উপজেলার মল্লিকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত. শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আজাদ শেখ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

লোহাগড়া থানার পুলিশ উপপরিদর্শক (এস আই) মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন ভাটিয়াপাড়া যাওয়ার পথে সোহাগ পরিবহন বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী রিফাত ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেল চালকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী অক্ষত আছে। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহত রিফাতুল ইসলাম মিঠুন বিবাহিত, তার একটি কন্যা শিশু সন্তান রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন আইনানুগ প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত রিফাতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park