
নড়াইল প্রতিনিধি
নড়াইলে জেলা বিএনপি বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় জলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, আসাদুজ্জামান জামান, যুগ্ম সম্পাদক আলী হাসান, সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল,
এডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জর্জ, পৌর বিএনপির আহবায়ক আজিজার রহমান, সদস্য সচিব রেজাউল খবির রেজা, জেলা কৃষক দলের আহবায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ। এর আগে জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্তর নেতৃত্বে পুরাতন বাসটার্মিনাল থেকে একটি মিছিল নিয়ে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।