1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে নবগঙ্গা ডিগ্রী কলেজ ১৮ দিনে ৩ বার কমিটি পরিবর্তন, শিক্ষার পরিবেশ বিঘ্নিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে নবগঙ্গা ডিগ্রী কলেজ ১৮ দিনে ৩ বার কমিটি পরিবর্তন, শিক্ষার পরিবেশ বিঘ্নিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিানাঞ্চলের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ নবগঙ্গা ডিগ্রী কলেজের গভর্নিং বডির কমিটি ১৮ দিনে ৩ বার পরিবর্তন করা হয়েছে। এতে করে শিক্ষক ও শিক্ষাথীসহ এলাকার সাধারন জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্র মোতাবেক জানা গেছে, গত ১২/৯/২০২৪ তারিখের ২৮১২ নং স্মারকে নবগঙ্গা কলেজের এডহক কমিটিতে মোঃ টিপু সুলতানকে সভাপতি এবং মোঃ নজরুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করে এক প্রজ্ঞাপনে কলেজের অধ্যক্ষকে অবহিত করা হয়। ওই কমিটি ২১ সেপ্টেম্বর তারিখে কলেজে এক সাধারন সভা করেন। এদিকে গত ২৪/৯/২০২৪ তারিখে ৩১৮২ নং স্মারকে এক পত্রে একই কলেজ পরিদর্শকের স্বাক্ষরে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের পরিবর্তে সভাপতি পদে মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য পদে মোঃ আবুল হোসেনকে মনোনীত করে আরেক পত্র দেন।
সর্বশেষ গত ২৯/৯/২০২৪ তারিখে ৩৩৮৬ নং স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই একই কলেজ পরিদর্শক অপর এক পত্রে সভাপতি মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল হোসেনের কমিটি বাতিল করে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের কমিটি পুনঃর্বহাল করেন। এদিকে দীর্ঘদিন ধরে ওই কলেজের অধ্যক্ষ পদ শূন্য রয়েছে ।

নবগঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বলেন, সভাপতি পদ বার বার পরিবর্তন করায় তিনি কলেজের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এ ছাড়া কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী পদ নিয়ে ১৮ দিনে ৩ বার পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park