
শরীয়তপুরের গোসাইরহাট আসন্ন শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধার দিকে উপজেলার সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শনকালে ওসি মো. মাকসুদ আলম বলেন, গোসাইরহাট শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তায় উপজেলা প্রতিটি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্ডপগুলোতে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এছাড়া কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়া অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য এবং আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হাজার বছর ধরে গোসাইরহাটে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখতে কঠোর নিরাপত্তায় আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে এই উৎসব। বিল্পব
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসন পূজা উদযাপন কমিটির সদস্যরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।