1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ভারতে মহানবীকে কটূক্তির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

ভারতের বিতর্কিত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটূক্তির প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে পুরাতন বাস টার্মিনাল ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাস টার্মিনাল চত্বরে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-সংগঠনের কার্যকরী সদস্য সমাজসেবক তুহিন বিন আব্দুর রাজ্জাক, মাওলানা শামীম আহমাদ ও মাওলানা আইয়ুব আলী আনসারী।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন-ছাত্রনেতা আরিফ হাসান, হামিদুল হক তনু, হাসানুল বান্না, হিরক, তামিম, আশিক, সাব্বিরসহ অনেকে।

সংগঠনের কার্যকরী সদস্য তুহিন বিন আব্দুর রাজ্জাক বলেন, ভারতে আমাদের মহানবীকে (সাঃ) নিয়ে যে ব্যক্তি কটূক্তি করেছে, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তার ফাঁসির দাবিও করছি।

সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি নেই। অথচ, ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদে বসবাস করতে পারেন না। এরই ধারাবাহিকতায় ভারতের বিতর্কিত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটূক্তি করা হয়েছে। বিজেপি বিধায়ক নিতীশ রানে কর্তৃক মুসলিমদের হুমকি দেয়া হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এজন্য ভারতকে ক্ষমা চায়তে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটূক্তি এবং ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করতে হবে। #

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park