1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে জমি ও ঘর দখলের অভিযোগ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে জমি ও ঘর দখলের অভিযোগ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

নড়াইলে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে ফরিদ মোল্যার জমি ও ঘর অবৈধ ও জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে নলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মন্নু মোল্যার (৫৫) বিরুদ্ধে। তিনি উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত আত্তাব মোল্যার ছেলে। এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ফরিদ মোল্যা।

ভুক্তভোগী ফরিদ মোল্যা বলেন,‘লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের আকরাম মোল্যার নিকট হতে মিঠাপুর বাজারে জমিসহ দুই সাটার ওয়ালা একটি সেমি পাকা দোকান ঘর ক্রয় করি। যাহা মিঠাপুর মৌজা জে এল নং-৬,আর এস খতিয়ান নং-২১৪,আর এস দাগ নং-১৮৩৭। মোট ১৫ শতক জমির মধ্যে পূর্ব দক্ষিন পার্শ্ব দিয়া ১.৪৪শতক জমি ক্রয় করেন। ৩/১২/২০২০ সালে দলিল নং-৪৪০০ এবং ২৫/০৩/২০২১ সালে দলিল নং- ১৬৪৪ জমির পরিমান ১.৪৪ কুশ রেজিষ্ট্রি করে এবং নামজারী মিস কেস নং ৯০৯ (রী-র) ২০২২-২৩ এর মাধ্যমে সকল সরকারি সেরেস্তা করাদি পরিশোধ করে শান্তিপূর্ণ ভোগদখল করছিলাম। ২৫/১২/২০২৩ সালে মন্নু মোল্যা ও তার দুই ছেলে মিলে আমার স্বত্ত¡ দখলীয় দোকান ঘরে ব্যবসা করাকালে তারা তিনজনে জোর করে আমাকে দোকান ঘর থেকে বাহির করে দিয়ে দুই সাটারে দুইটা তালা লাগিয়ে রাখে। আমি স্থানীয় চেয়ারম্যান,মেম্বর ও গণ্যমান্য ব্যক্তিদের দারস্ত হয়েও কোন প্রতিকার পায় নাই। উক্ত বিষয়ে সকল আসামীরা আরও ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আসামিরা অন্যায় ভাবে আমার জমিতে দোকান ঘর অবস্থিত জানা স্বত্তে¡ও জোর করে দখল করে রাখছে। আমি এর ন্যায় বিচার প্রার্থনা করছি।

স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মন্নু মোল্যাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park