1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার পঠিত

১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মাছিমদিয়া পিটিআই ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সহকারি শিক্ষক মো. ইব্রাহিম মোল্যা, কেয়া ঘোষ, নাজমুল ইসলাম, সিকদার মেহেদী হাসান সজীব, রাশা নন্দী, জুয়েল রানা, সৌরভ রায়, মাহামুদুল হাসান, সামাউল নাহার বৃষ্টি প্রমুখ। মো. ইব্রাহিম মোল্যা বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগড়। তারা চাকুরি জীবনে তৃতীয় শ্রেণির কর্মচারির গ্রেডে বেতনভাতা গ্রহণ করে থাকেন। সর্বসাকুল্যে একজন প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক ১৯ হাজার ৩০০ টাকা পেয়ে থাকেন। এই বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়। তারা ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি করেন।

কেয়া ঘোষ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে এই সরকার এখন ক্ষমতায়। আমরা আমাদের দাবি পূরণের ব্যাপারে সদয় দৃষ্টি কামনা করছি।

নাজমুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যে বেতনভাতা পেয়ে বাকি সেই বেতনে বর্তমান বাজারে ১৫দিন সংসার খরচ চলে। পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে আমাদের স্কুলে আসতে হয়। ছাত্রদের ক্লাস করাতে হয়। তিনি ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি করেন। সৌরভ রায় বলেন, পরিবারের চাহিদা পূরণের চাপ মাথায় নিয়ে বিদ্যালয়ে এসে ছাত্রদের মেধা বিকাশে ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা যায় না। ১০ম গ্রেডে বেতনভাতা দেয়া হলে প্রতি মাসে ২৬ হাজার টাকা করে পেতে পারি। তিনি বলেন, আমাদের কষ্টের জীবনের আকৃতি সদাশয় সরকার মেনে নেবেন বলে আমরা আশা করি।

সামাউল নাহার বৃষ্টি দাবি করেন, আর্ন্তজাতিক স্কেলের মানদন্ডে ভারত, শ্রীলঙ্কার শিক্ষার মান ২০ দশমিক ৮। পাকিস্তানের ১১ দশমিক ৩, বাংলাদেশের শিক্ষার মান ২ দশমিক ৮। তিনি বলেন, আমাদের ১০ম গ্রেডে বেতনভাতা দিতে হবে। আমাদের এক দফা এক দাবি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park