
সাইবার বুলিং বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রতিরোধ করতে সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বেলা ১২ টায় নড়াইল সদর উপজেলার আওতাধীন এ পি বি এস এল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই সেশনটি অনুষ্ঠিত হয়।
সেশনটি পরিচালনা করেন সেশন লিডার মো: আশিকুর রহমান সৌরভ। সেশনটির আয়োজন করেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার নামক একটি আন্তর্জাতিক সংগঠন।
সেশন চলাকালীন সময় সেশন লিডার মো. আশিকুর রহমান সৌরভ সাইবার বুলিং এর ক্ষতিকর দিক, এই সমস্যা প্রতিরোধ করার উপায় সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন।
এই বিষয়ে একজন শিক্ষার্থী বলেন আমরা এই সেশনের মাধ্যমে সাইবার বুলিং বিষয়ে অনেক কিছু শিখেছি এবং এই বিষয়ে সচেতন হতে পেরেছি।