1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী পালিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী পালিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

নড়াইলের লোহাগড়ার উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি টিপু সুলতান ও বিদ্যুৎসাহী সদস্য মো: নজরুল ইসলামকে বরণ করে নিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীরা।

সোমবার (১৬সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে অত্র কলেজের অডিটোরিয়ামে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ইমদাদ হোসেন, আমজাদ হোসেন, আকমাল হোসেন, কলেজের সাবেক জিবি সদস্য আল মামুন, শিক্ষক প্রতিনিধি আরিফ হোসেন, দিঘলিয়া হাইস্কুলের গভর্নিং বডির সদস্য কামাল হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম ফেরদৌস রহমান, পৌর বিএনপির আহবায়ক মোল্যা নজরুল ইসলাম, লোহাগড়া কলেজ সংসদের এজিএস শ. ম জামসেদ হোসেন, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহমেদ, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকিজ শেখ, সমাজ সেবক মহাশিন শেখ, শেখ পনিরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহ সর্দার, আজম মৃধা, সুমন, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি: তাইবুল হাসান, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক সদস্য জামাল সর্দার, পৌর যুবদলের আহবায়ক সদস্য খাইরুল ইসলাম দুলাল, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাসুদ রানা, লোহাগড়া কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলামসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আমিনুর রহমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park