
নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় লোহাগড়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে লোহাগড়া বাজার বণিক সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কাউন্সিলর মিলু শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর জামায়াতের আমীর ইমরান হোসেন, জেলা বিএনপির মহিলা দলের আহবায়ক সালেহা বেগম, ব্যবসায়ী নির্মল পোদ্দার কালু, শামসুল হক কচিসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।