1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে আসামীর বিরুদ্ধে সাক্ষীর বাড়িতে হামলা ও লুটের অভিযোগ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে আসামীর বিরুদ্ধে সাক্ষীর বাড়িতে হামলা ও লুটের অভিযোগ

নাহিদ হাসান মুন্না, নড়াইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

নড়াইলের কালিয়ায় জুনায়েদ হোসেন (৪৭) নামে এক আসামির বিরুদ্ধে সাক্ষীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ধর্ষণ চেষ্টা মামলার আসামি জুনায়েদ হোসেন (৪৭) কালিয়া উপজেলার চাঁচুড়ী এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলায় কৃষি ব্যাংকের একটি শাখায় কর্মরত।

মামলার সাক্ষীর অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর বোনকে ধর্ষণ চেষ্টা চালায় জুনায়েদ। পরে এ ঘটনায় জুনায়েদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই নারী৷ গত বুধবার মামলার শুনানিতে আসামি জুনায়েদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ হয়৷ এতে ক্ষীপ্ত হয়ে আদালত প্রাঙ্গণ থেকে মামলার বাদী ও তাঁর ভাইকে হুমকি প্রদান করা হয়। একপর্যায়ে জুনায়েদ ও তাঁর সহযোগী ইমরান, ফয়সাল, তকিবার সাক্ষীর গ্রামের বাড়ি চাঁচুড়িতে গিয়ে হামলা চালায়। রামদা, লোহার রড ও চাইনিজ কুড়াল দিয়ে বাড়ির গেইট, দরজা, জানালা, ট্রাংকসহ বিভিন্ন জিনিসপত্র কুপিয়ে ও ভাঙচুর করে। তাতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় ট্রাংকে থাকা প্রায় সাত ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় এবং বাড়ির বাইরে থাকা প্রায় ২০ হাজার টাকার গাছপালা কেটে ফেলে অভিযুক্তরা।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন। জুনায়েদ হোসেন। তাঁর দাবি, আদালত থেকে বের হয়ে তিনি খুলনায় চলে গেছেন। যেসব অভিযোগ করা হয়েছ, তাতে তিনি জড়িত নয়।

কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park