1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের যোগদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের যোগদান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

নড়াইলে যোগদান করেছেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পাবনা জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি চাকুরী জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ জেলা, ৬ এপিবিএন, বরিশাল এ দায়িত্ব পালন করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সার্কেল, নোয়াখালী জেলার বেগমগঞ্জ সার্কেল,ডিএমপি ঢাকায় পিওএম উত্তর বিভাগে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে BANFPU-2, দারফুর, সুদান মিশন সম্পন্ন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্সে ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট উইং এ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পুলিশ সুপার হিসেবে পিবিআই, বগুড়া জেলায় কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পুলিশ সুপার দুই ছেলে সন্তানের জনক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park