1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে পানিরে ডুবে প্রাণ গেলো ছোট্ট আয়েশার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে পানিরে ডুবে প্রাণ গেলো ছোট্ট আয়েশার

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ডোবার পানিতে পড়ে আয়েশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশু উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ বিল্লাল আলীর কন্যা।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ছোট্ট আয়েশা নিজ গ্রামের বাড়ি শামুকখোলা থেকে তার মায়ের সাথে পার্শ্ববর্তী সত্রহাজারি গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। এদিন বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বাড়ির উঠানে খেলছিলো আয়েশা। এসময় তার মা ও অন্যন্য লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশেই থাকা ডোবাতে আয়েশাকে ভাঁসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় ও মানবিক দিক বিবেচনায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park