1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা গেট সংলগ্নে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অব:) মো: মঞ্জুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা শ.ম লুৎফার রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহ বেগম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান সান্টু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফ,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান (আহাদ), সোহেল রানা লাক্সমি, মুসতাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন, তানভীর, ধলু, ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, মাসুদ রানা, সালাউদ্দিন খান, রিয়াজুল ইসলাম মুন্না, ফরহাদসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা। তার দায়িত্ব কালীন সময়ে রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন তিনি সেখানেই ছুটে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন। এ সময় বক্তারা আরও বলেন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি ধৈর্য্যর সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যা দেশের মধ্যে নজিরবিহীন। এজন্য লোহাগড়ার মানুষের সকলের একটাই প্রাণের দাবি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল করত স্ব-স্থানে রাখার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park