1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঐক্যবদ্ধভাবে সব নৈরাজ্য রুখে দেওয়া হবে: শাজাহান মোল্লা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ঐক্যবদ্ধভাবে সব নৈরাজ্য রুখে দেওয়া হবে: শাজাহান মোল্লা

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর মাদারীপুর জেলার শিবচর ‍উপজেলায় এক শ্রেণির দুর্বৃত্ত ছাত্র-জনতার গৌরবময় অর্জনকে ধ্বংস করার জন্য ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করছে। এই গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করে যাচ্ছে। পতনের পর আওয়ামী লীগ দিশেহারা হয়ে এখন নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এসব হীন চক্রান্তে লিপ্ত থাকার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পাঁচ্চর মোল্লা বাজার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা এসব কথা বলেন।

তিনি বলেছেন, সাহসী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশ আরেকটি বিজয় দেখল। কিন্তু এই বিজয়কে ম্লান করতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ ব্যাপারে সতর্ক থেকে ওই চক্রান্ত প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের সচেতন থাকতে হবে।

শাজাহান মোল্লা বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকুক এটা আমি চাই। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদী, অন্যায় কেউ করুক এটা আমি চাই না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে স্বৈরশাসক শেখ হাসিনা সরকার আমাকে দেশান্তর করে দিয়েছিল। আমি বিভিন্ন দেশে দীর্ঘ ১১ বছর কাটিয়েছি, মাতৃভূমি দেশে আসতে পারিনি। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা জনাব তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন দেশে যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি না হয়। আপনারা সকলে জনগনের পাশে দাড়ান। তার নির্দেশনা মোতাবেক আমি শিবচরে এসে গ্রামে গ্রামে খোঁজ নিচ্ছি যাতে কোনো হামলা, ভাংচুর শিকার না হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মো.খলিল মোল্লা, মো. রতন মোল্লা, আলীম নিরবল, স্বপন মোল্লা, রিপন মোল্লা, তপন মোল্লা, সেলিম মোল্লা অন্যান্য ব্যক্তিবর্গ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park