1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার পঠিত

নড়াইলে পুলিশ সদস্যরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সাদা পোশাকে পুলিশ লাইনসে এ কর্মসূচি পালন করেন । পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করেন।
তারা বলেন, তাদের আলাদা পুলিশ কমিশন গঠন করতে হবে। তারা রাজনৈতিক প্রভাবের বাইরে কাজ করতে চান। তবে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হত্যার শিকার হতে হয়। নিহত পুলিশের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানান। রাজনৈতিক প্রভাবের বাইরে দেশের জন্য কাজ করতে চায় পুলিশ সদস্যরা। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অপরদিকে যারা পুলিশ লাইনসে আছেন! তারা নিরাপত্তাহীনতায় মধ্যে আছেন। তাদের ভাষায় এই অবস্থার অবসান করতে হবে। পুলিশ হত্যাসহ সব পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অপরদিকে পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষ করে সাব-ইন্সপেক্টর,সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান পু‌লিশ সদস্যরা
পুলিশ সুপার মেহেদী হাসান ধৈর্য্য ধরে তাদের দাবি-দাওয়ার কথা শোনেন এবং বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমূখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park