1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে নিহত ১ ও গুরুতর জখম ১ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় প্রতিপক্ষের অস্ত্রের কোপে নিহত ১ ও গুরুতর জখম ১

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা
ইউনিয়নের বয়রা গ্রামে নয়ন শেখ (২৫) নামে একজন যুবক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা সবুজ কাজী (৩০) নামে অপর এক যুবক আহত হয়েছেন।

নিহত নয়ন শেখ বয়রা গ্রামের মৃত কবিরুল শেখের ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।
নয়ন শেখ মৃত্যুর আগে স্ত্রীসহ দুই কন্যা সন্তান রেখে গেছেন। এছাড়াও তার স্ত্রী ৮ মাসের গর্ভবতী রয়েছে বলে জানা গেছে।

পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে নয়ন শেখ ও সবুজ কাজীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে নয়নের গর্ভবতী অসুস্থ স্ত্রীকে দেখার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। তারা একই গ্রামের তোতা কাজীর বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই গ্রামের ১৫/২০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্রদিয়ে উপর্যুপরি কুপিয়ে নয়ন শেখ ও সবুজ কাজীকে গুরুতর জখম করে। এলাকাবাসী আহত নয়ন শেখ ও সবুজ কাজীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত সবুজ কাজীকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিহত নয়ন শেখের সাথে একই গ্রামের গোলজার শেখ ও প্রভাত শেখের সাথে জমিজমা ও অধিপত্যে সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park