1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত ৪ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত ৪

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শুভ শেখ (২০) নামে একজন নিহত ও চার জন আহত হয়েছেন।

বুধবার (১৭জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-কালনা-যশোর মহাসড়কের রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ শুভ শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধুপাদাহ গ্রামের মোঃ ইমরান শেখের ছেলে। তিনি খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিহত শুভ শেখ আজ বুধবার খুলনা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছিল।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধুপাদাহ গ্রামের লিপটন ফকিরের ছেলে রাব্বি ফকিরের (২০) নিজস্ব মোটরসাইকেলে করে ঘুরতে একই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ (২০) ও একই গ্রামের শাহাজান শেখের ছেলে আজিম শেখ (২০) লোহাগড়া শহরের অভিমুখে যাচ্ছিল। অপরদিকে ঝিনাইদাহ জেলার শেখপাড়া এলাকার মোঃ দরবেশের ছেলে মোঃ কামাল (৪৫) ও তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে নড়াইলের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের সামনে এলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দুর্ঘটনায় আহত পাঁচজনকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় দুর্ঘটনায় আহত শুভ শেখকে কর্তব্যরত চিকিৎসক মারুফা তাসমিন তাকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ফকিরকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আজিম শেখকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মোঃ কামাল ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছে। নিহতের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park