1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় মধুমতী নদী থেকে ২৪ ঘন্টার ব্যবধানে আরেকটি অজ্ঞাত লাশ উদ্ধার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় মধুমতী নদী থেকে ২৪ ঘন্টার ব্যবধানে আরেকটি অজ্ঞাত লাশ উদ্ধার

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে ২৪ ঘন্টার ব্যবধানে ভেসে আসা আরও একটি অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে উপজেলার বড়দিয়া নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৬জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা এলাকা থেকে মধুমতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ঘাঘা এলাকার মধুমতী নদীতে একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে। পরে এলাকার লোকজন স্থানীয় থানা ও নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ রাত সাড়ে ১০টার দিকে এসে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বড়দিয়া নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. এম. মোঃ বিল্লাল হোসেন বলেন, উপজেলার ঘাঘা এলাকা মধুমতী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এখনও নিহতের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park