
প্রথম আলোর উদ্যোগে ও শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় নড়াইলে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন শেখ রিজেন্সি গেস্ট হাউজে এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিতে প্রায় তিনশত শিক্ষার্থী অনলাইনে রেজিষ্ট্রেশন করেছিল। তাছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দশজন গুণী শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয়।
প্রথম আলো নড়াইল বন্ধুসভার উপদেষ্টা শেখ জাদী নইমা জব্বারি বনানী ও শুভ সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নড়াইল সংবাদদাতা মো. রাজু শেখ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা। অতিথিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রওশান আলী, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিক হাসান, এল এস জে এন ইউনিয়ন ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক আ ন ম মাজহারুল হক বক্তব্য দেন।