1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় বিষপানে কলেজছাত্রের আত্মহত্যা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় বিষপানে কলেজছাত্রের আত্মহত্যা

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিষপান করে চয়ন মাঝি (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৯ জুলাই বিকেলে বিষপান করেন ওই কলেজছাত্র।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে এবং দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চয়ন মাঝি বাড়ি থেকে কলেজে পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে বিকেলে বাড়ি ফিরে তিনি বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নিয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১৪ জুলাই) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তবে ওই কলেজছাত্র কী কারণে বিষপান করেছেন তা তার পরিবার জানাতে অনিচ্ছুক প্রকাশ করেন।

ওসি কাঞ্চন কুমার রায় জানান, বিষপানে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঢাকাতে মারা যাওয়ায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park