1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

কেন্দ্রীয় যুব দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে
নড়াইল জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ও লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটুলের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগড়া সি এন্ড বি চৌরাস্তা মোড় এলাকা থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি এন্ড বি চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়। নড়াইল জেলা যুবদলের ব্যানারে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এম শাহীন বিপ্লব, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মফিজুর রহমান, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: রহমান মোল্যা, পৌর যুবদলের সদস্য সচিব মো: হেলাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লাক্সমি সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুস্তাহিদুর রহমান আমিন, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য উজ্জ্বল কাজী, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য নজরুল ফকির, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপন,
উপজেলা যুবদলের আহবায়ক সদস্য নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য উকিল সরদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম রাব্বী, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, ছাত্রনেতা ইব্রাহীম মোল্যাসহ জেলা ও উপজেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ৯ জুলাই বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম উল্লেখ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park