1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ফুল-ফল মৌচাষী সমিতির সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে ফুল-ফল মৌচাষী সমিতির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৬১ বার পঠিত

নড়াইলে ফুল-ফল মৌচাষী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮জুলাই) বিকেলে সদর উপজেলার মাদরাসা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

নড়াইল জেলা ফুল-ফল মৌচাষী সমিতির সভাপতি বাবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন-জেলা কৃষি বিপণন কর্মকর্তা জিয়া হায়দার। প্রধান অতিথি ছিলেন-বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক সোলায়মান হোসেন।

ফুল-ফল মৌচাষী সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-মাদরাসা বাজার কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মফিজ শিকদার, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আমিনুর রহমান ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন-ফুল-ফল মৌচাষী সমিতির সহসভাপতি লিটন কাজী, সদস্য মাওলানা বুরহান উদ্দিন, এসকেন শিকদারসহ অনেকে।

বক্তারা বলেন, দেশ-বিদেশে মধুর ব্যাপক চাহিদা রয়েছে। মৌচাষে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। অর্থকারী ফসল হিসেবে মধু অবদান রাখছে। তাই মৌচাষ বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। পাশাপাশি মৌচাষীদের নিরাপত্তাও প্রয়োজন। কারণ, মৌচাষীরা নিজ এলাকা ছেড়ে দুর-দুরান্তে মধু সংগ্রহ করতে যান। এছাড়া নড়াইল জেলা ফুল-ফল মৌচাষী সমিতির উন্নতি, অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park