1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

লোহাগড়ায় সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় সামাজিক বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় লোহাগড়া উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা এলাকায় এ সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস কে আব্দুর রশীদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, বনকর্মী হাসান খাঁন, মো: এরশাদ শেখ, বাগান মালি মো: হুমায়ুন কবীর, ইকবাল হোসেন, উপকারভোগী ঝন্টু শেখ, আমিনুর শেখ, লায়লা বেগম, বন বিভাগের ঠিকাদার কাজী জিয়াউর রহমান লোটাসসহ প্রমূখ।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলায় সদ্য খননকৃত নবগঙ্গা নদীর পূর্বপাড়ে চরমঙ্গলহাটা গ্রামের আকবর শেখের বাড়ি থেকে কুন্দশী গ্রামের জিতেন পালের বাড়ি পর্যন্ত ৫ কি. মি. এলাকাজুড়ে সামাজিক বনায়ন কর্মসূচির কাজ শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধী বৃক্ষ রোপণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park