1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে: আইনমন্ত্রী - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মাদারীপুরের শিবচরে বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৬ জুলাই) সকালে জেলার শিবচর উপজেলায় প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচার বিভাগ থেকে শিবচরে আমরা দুটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। চিফ জুডিসিয়াল একাডেমি করার জন্য প্রস্তাব পাস করা হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
যার নাম হবে, ‘বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়’। মাদারীপুর জেলার শিবচরেই বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করেছি আমরা।

তিনি আরও বলেন, এটি হবে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়। মূলত আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি পরিদর্শন করতে। আইন বিশ্ববিদ্যালয়ের জন্য শিবচরের বিভিন্ন স্থানে তিনটি জায়গা পরিদর্শন করেছি। স্থানগুলো হল- পদ্মা সেতুর কাছাকাছি কুতুবপুরে পদ্মা রেলস্টেশনের পাশে, পাঁচ্চর ইউনিয়নের বড় দোওয়ালী এবং শিবচর পৌরসভার চর শামাইল এলাকা।

আইনমন্ত্রী বলেন, উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে যেটি উপযুক্ত বলে মনে হবে সেখানেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কয়েক দিনের মধ্যেই আমরা জানিয়ে দেব কোন স্থানটিতে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। তবে আশা করি শিবচরেই স্থাপিত হবে এটি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব দীপঙ্কর রায়, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর জেলা জজ (ভারপ্রাপ্ত) তারেক মইনুল ইসলাম ভুঁইয়া, মাদারীপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম। শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সেলিম মিয়া, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park