1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ইউপি উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে ইউপি উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

নড়াইল জেলার দুটি ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে বৃহস্পতিবার (৪ জুলাই) নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে ৬ জন ও কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে উপ নির্বাচনে ২ জন ও তুলারামপুর ইউপির ১নং ওয়ার্ডে সদস্য পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ জানান, ৩নং চন্ডিবরপুর ইউপিতে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- মো.মাসুদুর রহমান (গুলু), মো. নুরুল ইসলাম, মো. মিজানুর রহমান, জাহিদুর রহমান, মো.সাজ্জাদ হোসেন ও সৈয়দ তারিকুল ইসলাম। এই ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি পদত্যাগ করেন। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেন। এছাড়া সদর উপজেলার মুলিয়া ইউপির সংরক্ষিত ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মিতালী বিশ্বাস ও সুন্দরী বালা বাগচী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদর উপজেলার তুলারামপুর ইউপির ১নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে পঞ্চানন রায় ও দিবাকর সিংহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউপিতে উপ-নির্বাচনে ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন মো. সোহেল রানা, মো.হাফিজুর রহমান, শেখ সিরাজ উদ্দিন, এম.এম. আবুল হাসান, শেখ সাদি ও মাহমুদুল হাসান কায়েস। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান কায়েস উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। অবশ্য তিনি উপজেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়ায় পুনরায় উপ-নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ৪ জুলাই, যাচাই-বাছাই ৫ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park