
বাংলাদেশ ডাক বিভাগ ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ডাকযোগে ভূমিসেবার সারাদেশের লেটার রাইটারদের নির্বাচনের মাধ্যমে ডাকযোগে ভূমিসেবা লেটার রাইটার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। সারাদেশের লেটার রাইটারগনের অনলাইন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয় ঢাকা জিপিও’র লেটার রাইটার মোঃ মেহেদী হাসান রুবেলকে। সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় চট্টগ্রাম জিপিও’র লেটার রাইটার দ্বিপায়ন সুশীলকে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় রাজশাহী জিপিও’র লেটার রাইটার মোঃ ইফতেখার হাসানকে। কমিটির অন্যান্য পদে নির্বাচিত করা হয় সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম (মানিকগঞ্জ), উজ্জ্বল বিশ্বাস (যশোর), জামিল মাহমুদ (কুমিল্লা), সহ-সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হোসেন (নওগাঁ), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান (ঝিনাইদহ) অর্থ সম্পাদক মোঃ শাকিল আহমেদ (গাজীপুর), দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল হোসেন (মুন্সিগঞ্জ), প্রচার সম্পাদক আফরোজা আকতারী (চুয়াডাঙ্গা), মহিলা সম্পাদিকা রিফাত মাফরুহা (ব্রাহ্মনবাড়িয়া), সহ-মহিলা সম্পাদিকা শম্পা বেগম (পঞ্চগড়), আইন সম্পাদক মোঃ ফারুক হোসেন রবি (শেরপুর), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ নাঈম আহমেদ (বাগেরহাট), সদস্য বলরাম বনিক (সিলেট), মোঃ সাজ্জাদ হোসেন কল্লোল (কুড়িগ্রাম), কাজী সাইফুল ইসলাম (মাগুরা), গুলশান আরা (জয়পুরহাট), মোঃ মামুন আহমেদ (মৌলভীবাজার) ও লিডিনা টোনা (বরিশাল) প্রমুখ।
কমিটির সদস্যগনকে আগামী তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।