1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল পৌরসভার ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকার বাজেট ঘোষণা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল পৌরসভার ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮৮১ টাকার বাজেট ঘোষণা

সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন-নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, আওয়ামী লীগ নেতা খন্দকার মাসুদ, রওশন আরা কবির লিলি, মেশকাতুল ওয়ায়েজীন লিটু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, হিসাবরক্ষক সাইফুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদারসহ অনেকে।

বাজেট অধিবেশনে পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বিশ^ব্যাংকের এ নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park